বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৪৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

টাইগাররা হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়দের

logoখেলাধুলা ডেস্ক:মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, রাত ১:৪৫ সময় 0736
টাইগাররা হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়দের

টাইগাররা হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়দের

খেলাধুলা ডেস্ক:
 তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়রা হেরেছে ১২০ রানের বড় ব্যবধানে।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯৭ রান তুলেছে বাংলাদেশ। চার ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ স্কোর করেছেন। অধিনায়ক তামিম ইকবাল ৮০ বলে ৬৪, সাকিব আল হাসান ৮১ বলে ৫৫, মুশফিকুর রহিম ৫৫ বলে ৬৪ এবং মাহমুদউল্লাহ ৪৩ বলে অপরাজিত ৬৪* রান করেন। ২টি করে উইকেট নেন আলজারি জোসেপ আর রেমন রেইফার।জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। প্রথম আঘাত হানেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন কিওর্ন ওটলি (১)। মুস্তাফিজের দ্বিতীয় শিকার সুনিল অ্যামব্রিস। দলীয় ৪১ রানে মুস্তাফিজের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ১৩ রান করা এই ওপেনার।
মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাত সামলে পাওয়ার প্লেতে খুব একটা রান তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভারে ২ উইকেটে এসেছে ৪৪। ত্রয়োদশ ওভারে শিকার ধরেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডের ম্যাচসেরা এই স্পিনার কাইল মেয়ার্সকে (১১) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন। এরপর জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরপর দুই ওভারে ফিরিয়ে দেন জেসন মোহাম্মদ (১৭) এবং এনক্রুমা বনারকে (৩১)।
ক্যারিবীয়দের ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে মেহেদী মিরাজের ঘূর্ণিতে। মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান জামার হ্যামিল্টন (৫)। এর মাঝেই কুঁচকিতে টান লাগায় মাঠ ছাড়েন ৪.৫ ওভারে মাত্র ১২ রান দিয়ে উইকেটশূন্য থাকা সাকিব আল হাসান। গত দুই ম্যাচে বোলিং বা ব্যাটিং কিছুই না করা সৌম্য সরকার এরপরের শিকারী। এই পার্টটাইম মিডিয়াম পেসারের বলে হাফ সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন রোভম্যান পাওয়েল (৪৭)।আলজারি জোসেপ (১১) হয়ে যান রান-আউট। পেসার আকিল হোসেনকে (০) ফিরিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ উইকেট হিসেবে ছেঁটে দিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাসকিন আহমেদ। ৪৪.২ ওভারে ১৭৭ রানে অল-আউট হয় উইন্ডিজ। ৫.৪ ওভার হাতে রেখেই ১২০ রানের বড় জয় পায় বাংলাদেশ। মোট ৮ জন বোলারকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান আর মেহেদী মিরাজ। ১টি নিয়েছেন সৌম্য সরকার আর তাসকিন আহমেদ। একমাত্র সাইফউদ্দিন ছাড়া (৫.৬৭ ইকনোমি) কেউই ৪ এর ওপর রান দেননি।

বিষয়- জাতীয়, ক্রিকেট, খেলাধুলা

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর